• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নির্বাচন কমিশন আ’লীগ সমর্থিত আমলাতান্ত্রিক সংগঠন: জাতীয় পার্টির মহাসচিব

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১৯:৪৮ অপরাহ্ণ
নতুন নির্বাচন কমিশন আ’লীগ সমর্থিত আমলাতান্ত্রিক সংগঠন: জাতীয় পার্টির মহাসচিব

দখিনের সময় ডেস্ক:
নবগঠিত নির্বাচন কমিশন আওয়ামী লীগ সমর্থিত একটি আমলাতান্ত্রিক সংগঠন। এই কমিশন নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ রবিবার(২৭ ফেব্রুয়ারী) রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে প্রেসিডিয়াম সভার বৈঠক শেষে নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব সাংবাদিকদের একথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলকে একমত হতে হবে। যে সকল প্রজাতন্ত্রের কর্মচারী নবগঠিত কমিশনে কাজ করবে, তারা দায়িত্বে অবহেলা করলে তাদেরকে আইনের আওতায় আনার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আইন করার দাবি জানালেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি।