• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অলি-রব বৈঠক,  রাজনীতির নয়া মেরুকরণের ইঙ্গিত

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৪, ২০২২, ২২:২০ অপরাহ্ণ
অলি-রব বৈঠক,  রাজনীতির নয়া মেরুকরণের ইঙ্গিত

দখিনের সময় ডেস্ক:

এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের মধ্যে বৈঠক হয়েছে। রবিবার রাতে অলির মহাখালীর ডিওএইচএসের বাসায় রাত ৮টা থেকে তিন ঘণ্টাব্যাপী বৈঠক হয়।  বৈঠকে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এবং জেএসডি’র সহ-সভাপতি তানিয়া রব উপস্থিত ছিলেন। বিষয়টিকে রাজনীতিতে নয়া মেরু করনের ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ড. অলি আহমদ সাংবাদিকদের বলেন,  আ স ম আব্দুর রব সাহেব বাসায় এসেছিলেন। বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে এলডিপি জাতীয় সরকারের দাবি তুলেছি। একইভাবে আ স ম আব্দুর রবের দলও জাতীয় সরকারের দাবি তুলেছে। আ স ম রব জানতে চেয়েছেন, জাতীয় সরকার বলতে এলডিপি কী চায়। এ নিয়ে আলোচনা হয়েছে।  আ স ম রব বলেন,  অলি আহমদের জন্মদিন ছিল। তাকে শুভেচ্ছা জানাতে গেছি। যেহেতু আমরা দুজন রাজনীতিবিদ, তাই আমাদের মধ্যে রাজনীতি নিয়ে কথা হয়েছে।