• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যের আহবান জানালেন মির্জা ফখরুল

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৩, ২০২২, ২২:২৩ অপরাহ্ণ
ঐক্যের আহবান জানালেন মির্জা ফখরুল

দখিনের সময় ডেস্ক:

জনগণের কাছে ক্ষমা চেয়ে সরকার পদত্যাগ না করলে পালাবার পথ খুঁজে পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, এজন্য আজকে প্রয়োজন সবচেয়ে বেশি ঐক্যের।

আজ বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই হুঁশিয়ারি দেন। ‘স্বাধীনতা সংগ্রামে পেশাজীবীদের ভূমিকা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এই আলোচনা সভা হয়। তিনি বরেন, আমরা আহ্বান জানিয়েছি সমস্ত রাজনৈতিক দলকে, সমস্ত রাজনৈতিক শক্তিকে-ব্যক্তিকে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে, সার্বভৌমত্বে বিশ্বাস করে-আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, আমাদেরকে নাকি তওবা করে নির্বাচনে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি উনাকে বলতে চাই, জনগণের কাছে তওবা করে ক্ষমা ভিক্ষা চান আপনাদের কৃতকর্মের জন্য। যে মানুষ হত্যা করেছেন, আজকে যাদেরকে অত্যাচার-নির্যাতন করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি গণতন্ত্রের মাতা তাকে অন্যায়ভাবে আটক করে রেখেছেন এবং ৩৫ লাখ রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন, ৬‘শর বেশি মানুষকে গুম করেছেন।