• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৬, ২০২২, ১৫:৫৩ অপরাহ্ণ
বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার

দখিনের সময় ডেস্ক

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের লাগামহীন উর্ধ্বগতি প্রতিবাদে  জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ  কর্মসূচি পালন করছিল। এ সময় জনসচেতনতামূলক লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইশরাকের সঙ্গে থাকা নেতাকর্মীরা ।

ইশরাককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. এনামুল হক বলেন, ইশরাকের বিরুদ্ধে অগ্নিসংযোগের পুরোনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।