• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি, আ.লীগের দুই নেতাকে অব্যাহতি

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২২, ১৪:৩৯ অপরাহ্ণ
ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি, আ.লীগের দুই নেতাকে অব্যাহতি

দখিনের সময় ডেস্ক:

ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালীর কবিরহাট উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে আবেদনও করা হয়েছে।

এ ব্যাপারে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমিসভাপতি নুরুল আমিন রুমি বলেন, গত শুক্রবার কবিরহাট উপজেলার একটি ইফতার ও দোয়া মাহফিলে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ ও কটূক্তিমূলক বক্তব্য প্রদান করে ধানসিঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান মুনাফ এবং চাপরাশিরহাট ইউনিয়ন আ ওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বিএসসি। তাদের এ বক্তব্য সংগঠন বিরোধী, যা নিয়ে পরবর্তী সময়ে উপজেলা আওয়ামী লীগ ও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে রোববার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা থেকে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নুরুল আমিন রুমি আরও বলেন, মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় দুই আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি ও স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের জন্য কেন আবেদন করা হয়েছে তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। অন্যথায় দলের গঠনতন্ত্র অনুযায়ী, তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।