• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ এপ্রিল ঢাকাসহ সকল মহানগরে বিএনপির সমাবেশ

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২২, ১৪:২৫ অপরাহ্ণ
২৬ এপ্রিল ঢাকাসহ সকল মহানগরে বিএনপির সমাবেশ

দখিনের সময় ডেস্ক:

নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ছাত্র সংঘর্ষের ঘটনায় দলের থানার সাবেক সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকাসহ সারা দেশে মহানগরগুলোতে আগামী ২৬ এপ্রিল প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ শনিবার(২৩ এপ্রিল) গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির এই সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেটধারী প্রকৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার এবং ২৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ করে প্রায় ১২শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা এই মিথ্যা মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি। এ সময় নিউমার্কেটের ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান ফখরুল।

গত সোমবার ও মঙ্গলবার ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে নিউমার্কেটের এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের মামলায় বিএনপির স্থানীয় নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনকে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।