• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগসহ তিন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মেলন করার নির্দেশ

দখিনের সময়
প্রকাশিত মে ১০, ২০২২, ১৩:১৮ অপরাহ্ণ
ছাত্রলীগসহ তিন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মেলন করার নির্দেশ

দখিনের সময় ডেস্ক:

ছাত্রলীগসহ তিন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মেলন করার নির্দেশনা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১০ মে) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ নির্দেশনা দেন তিনি । সভায় উপস্থিত একাধিক নেতা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্র জানা যায়, ছাত্রলীগের সম্মেলনের জন্য সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতি ও সাধারণ সম্পাদককে আজকালের মধ্যে সম্মেলনের তারিখ নির্ধারণ করে আওয়ামী লীগের দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

এছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুব মহিলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলনেরও নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।