• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কোনো তামাশার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না’ : চরমোনাই পীর

দখিনের সময়
প্রকাশিত মে ১০, ২০২২, ২১:৪৫ অপরাহ্ণ
‘কোনো তামাশার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না’ : চরমোনাই পীর

দখিনের সময় ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, নির্বাচন কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনো তামাশার নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বিগত কয়েকটি জাতীয় নির্বাচন ও স্থানীয় নির্বাচনে এটা বারংবার প্রমাণিত হয়েছে।

মঙ্গলবার নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইভিএম আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত। আর ইভিএমের মাধ্যমে সারা দেশে ভোট অনুষ্ঠিত হবে- এমন কথা প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার এখতিয়ার রাখেন না।

নির্বাচন কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। দেশের রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন তা ঠিক করবে- এটাই জনগণের প্রত্যাশা। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যেও প্রমাণিত হয় তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না।