• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার থাবায় না ফেরার দেশে সাংবাদিক মিজানুর রহমান খান

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২১, ২০:৫৬ অপরাহ্ণ
করোনার থাবায় না ফেরার দেশে সাংবাদিক মিজানুর রহমান খান

স্টাফ রিপোর্টার:

করোনার থাবায় না ফেরার দেশে চলেগেলেন সাংবাদিক মিজানুর রহমান খান। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৫৩ বছর। মিজানুর রহমান খান প্রথম আলো’র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি তিন দশক ধরে সাংবাদিকতা করছেন। এছাড়া সংবিধান ও আইন নিয়ে লেখলেখি করেছেন সাংবাদিক মিজানুর রহমান খান।

মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে গত ১০ ডিসেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়। এরপর, শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত শনিবার(৯ জানুয়ারী) বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মৃত্যুর পর মিজানুর রহমান খানের মরদেহ সোমবার রাতে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।