• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার রোহিঙ্গাদের ঢল নামবে বাংলাদেশে?

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২১, ১৯:০৫ অপরাহ্ণ
আবার রোহিঙ্গাদের ঢল নামবে বাংলাদেশে?

দখিনের সময় ডেক্স ॥

আবার কি বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামবে? এমন আশংকা করছেন অনেকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারের সাথে সীমান্ত সিলগালা করে দেয়ার কথা বলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, পরিস্থিতি সামলাতে চীনের সাহায্য নেয়া হচ্ছে।

মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নির্যাতন চালিয়ে বাংলাদেশে তাড়িয়ে দেয়া হতে পারে-এমন আশঙ্কা এখন সবার মাঝে। ফলে রোহিঙ্গাদের মাঝে হতাশা বেড়েছে, টেনশন বেড়েছে। বাংলাদেশের কক্সবাজারে টেকনাফ এবং উখিয়ায় ৩৪টি শিবিরে ১১ লাখের বেশি রোহিঙ্গা রয়েছেন। শিবিরগুলোতে রোহিঙ্গাদের নিয়ে কাজ করেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শিউলী শর্মা। বিভিন্ন শিবিরে রোহিঙ্গাদের সাথে কথা বলে মিজ শর্মা ধারণা পেয়েছেন যে, মিয়ানমারে এখনও যে রোহিঙ্গারা আছেন, তাদের আবার সেখান থেকে তাড়িয়ে দেয়া হয় কিনা- শিবিরগুলোতে রোহিঙ্গাদের মধ্যে এমন আশঙ্কা কাজ করছে। মিয়ানমারের পরিস্থিতিতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে নতুন করে হতাশা দেখা দিয়েছে। সাবেক একজন কূটনীতিক হুমায়ুন কবির বলেছেন, মিয়ানমারের আগের সরকারের নেতৃত্বে মিজ সু চি থাকলেও প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সাথে আলোচনার ক্ষেত্রে দেশটির সেনাবাহিনীই মূল ভূমিকায় ছিল এবং সেজন্য এখন অবস্থানে পার্থক্য হওয়ার সম্ভবনা কম বলে তার ধারণা।

মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতার পুরো নিয়ন্ত্রণ নেয়ার প্রেক্ষাপটে কক্সবাজারের টেকনাফ-উখিয়ায় শিবিরগুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে নতুন করে হতাশা দেখা দিয়েছে। উখিয়ার কুতুপালং শিবির থেমিয়ানমারের পরিস্থিতিতে কক্সবাজারে রোহিঙ্গা নেতাদের অনেকে হতাশার কথা বলছেন।
কে রোহিঙ্গাদের একজন নেতা মোহাম্মদ নূর বলেছেন, অং সান সু চি’র সরকারের সময়ে প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে একটা আলোচনা চলছিল। এখন মিয়ানমারের সেনা সরকার এ ক্ষেত্রে কি অবস্থান নেবে- এ নিয়ে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মিয়ানমারের পরিস্থিতিতে কক্সবাজারে রোহিঙ্গা নেতাদের অনেকে হতাশার কথা বলছেন।

পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেছেনন, আমরা চীনকে আস্থার মধ্যে রেখেছি। আমাদের পশ্চিমা অনেক বন্ধু রাষ্ট্রের একটা উৎকণ্ঠা যে এখন বোধায় আরও রোহিঙ্গা মিয়ানমার থেকে আসতে পারে। আমরা বর্ডার সিকিউর করে রেখেছি। আগে যারা এসেছিল। আমাদের জনগণই তাদের গ্রহণ করেছিল। এখন আমাদের জনগণ আর তাদের গ্রহণ করার মুডে নাই। এখন এই ধরনের দুর্ঘটনা হলে অন্যরা নিয়ে যাক। আমরা নিতে রাজি নই।