• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, ফখরুলকে নানক

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৭, ২০২২, ১৮:২৩ অপরাহ্ণ
আপনাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, ফখরুলকে নানক

দখিনের সময় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন,  হেন কারেঙ্গা, তেন কারেঙ্গা, কুছ কারেঙ্গা নেহি। এই বাংলাদেশে আপনাদের কিচ্ছু করার ক্ষমতা নেই।

আজ বুধবার (১৭ আগস্ট) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, আমাদের নেত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন বলেই নয়াপল্টনে বসে কথা বলতে পারেন। তবে সেই কথা যদি শিষ্টাচার বহির্ভূত হয় তাহলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আজকে তো শুধু নমুনা দেখালাম এই বিক্ষোভ সমাবেশ করে। আগামী সেপ্টেম্বর মাসে বিএনপি-জামায়াতকে বঙ্গোপসাগরে ফেলব। যেখানেই বিএনপি-জামায়াত সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর বিএনপিকে পেট্রোল বোমা বাহিনী আখ্যা দিয়ে হাছান মাহমুদ বলেন,  এই পেট্রোল বোমা বাহিনীকে জনগণের জানমালের ক্ষতি করতে দেব না। আজ থেকে আমরাও মাঠে নামলাম।