• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চলছে: সেনাপ্রধান

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২১, ২১:১৬ অপরাহ্ণ
সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চলছে: সেনাপ্রধান

দখিনের সময় ডেক্স ‍॥

সেনাবাহিনী নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বলেছেন, নিজের কারণে বাহিনী ও সরকারকে বিব্রত ও বিতর্কিত হতে দেবেন না তিনি। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা ক্যান্টনমেন্ট এভিয়েশন বেসিক কোর্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জেনারেল আজিজ বলেন, তার পরিবার নিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিফ অব আমি স্টাফ বলেন, ‘আইএসপিআর এর মাধ্যম যে বক্তব্য দেওয়া হয়েছে সেনাবাহিনীর অফিসিয়াল বক্তব্য। বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে নিয়ে তারা (আল জাজিরা) নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে, যাতে করে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। সেনাবাহিনী অত্যন্ত প্রশিক্ষিত এবং দক্ষ ও শক্তিশালী দল। সেনাবাহিনীর চেইন অব কমান্ড অত্যন্ত ইফেক্টিভ। বাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত ঘৃণাভরে এই ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।’