• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন, আওয়ামী লীগকে মির্জা ফখরুল

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২২, ২১:৫৯ অপরাহ্ণ
জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন, আওয়ামী লীগকে মির্জা ফখরুল

দখিনের সময় ডেস্ক:

তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সময় আছে, জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় জনগণ আপনাদের ক্ষমা করবে না।

আজ শনিবার(১ সেপ্টম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ সব কথা বলেন। নারায়ণগঞ্জে যুবদলকর্মী শাওন হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন,  আমরা দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এ পর্যন্ত তারা তিনজনকে হত্যা করেছে, মামলার সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। সেই আগের কায়দায় গায়েবি মামলা। হামলা-মামলা করে তারা বিরোধী দলের নেতাকর্মীদের মাঠ থেকে সরিয়ে দিতে চায়। মাঠে তারা একাই নির্বাচন করতে চায়।পাতানো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে।

মির্জা ফখরুলের অভিযোগ, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। পার্লামেন্ট, বিচারব্যবস্থা, প্রশাসন, অর্থনীতি ও গণমাধ্যমকে ধ্বংস করে দিয়েছে। তাদের একটাই লক্ষ্য, ক্ষমতায় টিকে থাকা।