• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেপরোয়া সুন্দরবন-১০, এমভি ইমামের অর্ধশত যাত্রী আহত

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ণ
বেপরোয়া সুন্দরবন-১০, এমভি ইমামের অর্ধশত যাত্রী আহত

স্টাফ রিপোর্টার:

আবারও দুর্ঘটনা ঘটিয়েছে বেপরোয়া সুন্দরবন-১০। একরপর এক দুর্ঘটনা ঘটিয়েই চলেছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে সুন্দরহন-১০ লঞ্চের ধাক্কায় এমভি ইমাম হাসান লঞ্চের অন্ত অর্ধশত যাত্রী আহত হয়েছেন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশালগামী এমভি সুন্দরবন-১০ লঞ্চটি বেপরোয়া গতিতে  চাঁদপুর থেকে সদরঘাটগামী এমভি ইমাম হাসান লঞ্চটিকে বুড়িগঙ্গা নদীতে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে এম ভি ইমাম হাসান লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। অনেকেই বলছেন, এমভি সুন্দরবন-১০ লঞ্চটি নৌ-পথে এক আতংকের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হাসনাবাদ ঘাটের খেয়া মাঝি হোসেন সাংবাদিকদের বলেন, আমি ঘাটের কাছাকাছি ছিলাম। হঠাৎ বিকট শব্দে তাকিয়ে দেখি মাঝ নদীতে দুই লঞ্চে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ফলে লঞ্চে থাকা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। খেয়া নৌকার মাঝিরা তাদের উদ্ধার করে। ছোট লঞ্চের অনেক যাত্রী আহত হয়েছেন। তারা লঞ্চের ভেতর আর্তনাদ করছিলেন।

সদরঘাট নৌ- থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, এবিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসলে কোন ব্যবস।থাই নেয়া হবে না! সূত্রটি বলছে, সুন্দরবন মালিকের ‘হাত’ অনেক লম্বা! যে কারনে বারবার অঘটন ঘটিয়েও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।