• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের ৩০২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২২, ১৯:৫৭ অপরাহ্ণ
ছাত্রদলের ৩০২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

 দখিনের সময় ডেস্ক

কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ৩০২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কমিটির অনুমোদন দেন।
এর আগে, গত ১৭ এপ্রিল শ্রাবণ ও জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

ছাত্রদলের কমিটিতে ২২ জনকে সহ-সভাপতি এবং ১৪৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া, ৩৮ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের পাশাপাশি খোরশেদ আলম সোহেলকে সভাপতি আর আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও ঘোষণা করা হয়েছে।