• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচ টি ইমাম আর নেই, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৪, ২০২১, ০৫:১১ পূর্বাহ্ণ
এইচ টি ইমাম  আর নেই, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই। বৃহস্পতিবার(৪ মার্চ) ভোর রাতে সিএমএইচ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। কিডনি এবং বার্ধক্যজনিত জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো আলাদা শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তারা।

১৯৭১ একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এইচ টি ইমাম প্রবাসী সরকারের ক্যাবিনেট সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন বিষয়ক এবং রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত তিনটি সাধারণ নির্বাচনে- ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

এইচ টি ইমাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিকস থেকে উন্নয়ন প্রশাসনে ডিগ্রি লাভ করেন।