• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু হত্যার মূল হোতা ছিলেন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৮, ২০২১, ১৯:৪৮ অপরাহ্ণ
বঙ্গবন্ধু হত্যার মূল হোতা ছিলেন জিয়াউর রহমান: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেক্স:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মূল হোতা ছিলেন জেনারেল জিয়াউর রহমান। সোমবার (৮ মার্চ) বিকেলে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাকিস্তানি সামরিক জান্তার মতো বঙ্গবন্ধুর হত্যাকারীর দলও ৭ মার্চের ভাষণের মমার্থ বুঝতে পারেনি। তিনি বলেন, স্বাধীনতার জন্য ধাপে ধাপে এদেশের মানুষকে প্রস্তুত করেছিলেন বঙ্গবন্ধু। আর ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু গেরিলা যুদ্ধের সব নির্দেশনা দিয়েছিলেন। জিয়াউর রহমান যুদ্ধের শুরুতে বাঙালি হত্যায় জড়িত ছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করতে জিয়াউর রহমানকে বাধ্য করা হয়েছিলো।

প্রধানমন্ত্রী আরো জানান, বিএনপি ৭ মার্চের ভাষণের তাৎপর্য্য বুঝতে পারে না, কারণ তারা খুনির দল। এখনকার বিএনপির মত তৎকালীন ছাত্রনেতা সিরাজুল আলম খানও বঙ্গবন্ধুর ভাষণের মমার্থ বুঝতে ব্যর্থ হয়েছিলেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।