• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনার্থীরা ১০ মার্চ থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৯, ২০২১, ০৯:৪৩ পূর্বাহ্ণ
দর্শনার্থীরা ১০ মার্চ থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন

স্টাফ রিপোর্টার

দর্শনার্থীরা সীমিত আকারে আগামী ১০ মার্চ থেকে সচিবালয়ে প্রবেশের সুযোগ পাবেন।  স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠিয়েছে। চিঠিতে দেয়া দর্শনার্থীদের কাজের গুরুত্ব বুঝে পাস ইস্যুর বিষয়ে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। উল্রেখ্য, করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় দর্শনার্থী প্রবেশেরে পাস ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের নামে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবরা দৈনিক ১০টি পাস ইস্যু করতে পারবেন। এ ছাড়াও সচিবালয়ে কর্মরত অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা দৈনিক ৩ টি এবং সিনিয়র সচিব ও সচিবদের একান্ত সচিবরা তাদের দফতরে কাজের জন্য আসা দর্শনার্থীদের ক্ষেত্রে দৈনিক ৫টি করে পাস ইস্যু করতে পারবেন।