• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমা চেয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন: ফখরুল

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১২, ২০২১, ১৪:৩৯ অপরাহ্ণ
ক্ষমা চেয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন: ফখরুল

দখিনের সময় ডেক্স:

বিএনপি মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে বাঁচাতে চাইলে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুণ। তিনি বলেন, সরকার বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করলেও, কার্যত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

শুক্রবার(১২মার্চ) সকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে প্রায় দুই যুগ পর জাতীয়তাবাদী কৃষকদলের চতুর্থ জাতীয় সম্মেলন উদ্বোধনী ভাষণে এ কতঅ বলেন বিএনপি মহাসচিব। যোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। সম্মেলনে কৃষকদের দাবি পূরণে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।

বর্তমান সরকারের সাথে পাকিস্তানী শাসক গোষ্ঠীর কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করে ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, নিজের ঘর সামলান!