• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ করব: নুর

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৮, ২০২২, ১৫:০৪ অপরাহ্ণ
গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবরণ করব: নুর

দখিনের সময় ডেস্ক

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্বিবদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মিছিলসহ আদালতে গিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

শনিবার শতাধিক নেতাকর্মীসহ মিছিল নিয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গেটের পাশে বসে পড়েন নুরসহ অন্যরা।

এ সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করে। হামলায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে হামলা করে তাদের আবার পুলিশে দেয়। নেতাকর্মীদের না ছাড়া হলে আমরা স্বেচ্ছায় কারাবরণ করব।

উল্লেখ্য, শুক্রবার ঢাবি থেকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্বিবদ্যালয় শাখার সভাপতি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, বিশ্বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীরা বাদী হয়ে শাহবাগ থানায় দুটি মামলা করে।