• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলের করোনা রোগীদের আইসিইউয়ে আগুন

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৭, ২০২১, ১১:০৩ পূর্বাহ্ণ
ঢাকা মেডিকেলের করোনা রোগীদের আইসিইউয়ে আগুন

দখিনের সময় ডেক্স:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তিনজনের মৃত্যু হয়েছে। তবে তাদের কারো মৃত্যুই আগুনে পুড়ে হয়নি বলে জানাগেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রি. জে. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ তিনজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর তাদের হাসপাতালের অন্য বিভাগে সরিয়ে নেওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নির্বাপন করে।