• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌপরিবহণেও নিতে হবে অর্ধেক যাত্রী, বাড়ানো হবে ভাড়া।

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৩১, ২০২১, ১৬:০৫ অপরাহ্ণ
নৌপরিবহণেও নিতে হবে অর্ধেক যাত্রী, বাড়ানো হবে ভাড়া।

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেক্স:

গণপরিবহনের মতো নৌযানেও বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ রোধে এমন কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে নৌপ্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা। লঞ্চ মালিকদের ভাড়া ভাড়ানোর দাবির বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।এদিকে বুধবার (৩১ মার্চ) থেকে সারাদেশে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ আদেশ বহাল থাকবে আগামী দুই সপ্তাহ পর্যন্ত।

সরকারের পক্ষ থেকে সংক্রমণ নিয়ন্ত্রণে গত সোমবার (২৯ মার্চ) ১৮ দফা নির্দেশনা জারি করা হয়, যা আগামী দুই সপ্তাহ পর্যন্ত বহাল থাকবে । যেখানে, গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন সন্ধ্যায় রাজধানীর মহাখালীর সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক জরুরি বৈঠকে সড়ক পরিবহন মালিক সমিতির ভাড়া বাড়ানোর দাবি জানান। এরপরই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি কার্যকরের কথা জানান।