• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে দেশে সর্বোচ্চ করোনায় আক্রান্ত এবং বেড়েছে মৃত্যুও।

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৩১, ২০২১, ১৬:৪০ অপরাহ্ণ
একদিনে দেশে সর্বোচ্চ করোনায় আক্রান্ত এবং বেড়েছে মৃত্যুও।

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেক্স:

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৫৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে গত বছরের ২৬ আগস্ট ৫৪ জন মারা যায়।

এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৪৬ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৯৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।