• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সপ্তাহের জন্য রাঙ্গামাটি-খাগড়াছড়ির পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৩১, ২০২১, ২২:৪৯ অপরাহ্ণ
দুই সপ্তাহের জন্য রাঙ্গামাটি-খাগড়াছড়ির পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেক্স:

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৪ দিনের জন্য রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুই জেলার জেলা প্রশাসক এ ঘোষণা দিয়েছেন।

আজ দুপুরে রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, এক সভা শেষে সাংবাদিকদের এ নির্দেশনার বিষয়ে জানান। তিনি জানান, সব আবাসিক হোটেল, মোটেলও বন্ধ থাকবে। এ ছাড়াও, সব দোকান ও রেস্তোঁরাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে এবং রাত ৮টার আগে সেগুলোকে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসও আজ থেকে জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।