• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে রাঙ্গাকে অব্যহতি জাতীয় পার্টির

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২২, ২০:৩৩ অপরাহ্ণ
বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে রাঙ্গাকে অব্যহতি জাতীয় পার্টির

দখিনের সময় ডেস্ক

বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মসিউর রহমান রাঙ্গাকে। আজ শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম (গোলাম মোহাম্মদ) কাদের তাকে অব্যাহতি প্রদান করেন।

জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গঠনতন্ত্রের ২২ উপধারা ২-এর প্রদত্ত ক্ষমতাবলে মশিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন জি এম কাদের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর তারিখে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেন। গত ১৪ সেপ্টেম্বর চেয়ারম্যানের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে তাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করেছিলেন তিনি।