
দখিনের সময় ডেক্স:
বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়াকাটায় সকল ধরনের হোটেল-মোটেল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পার্বত্য জেলার মতো পটুয়াখালীর কুয়াকাটায়ও ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বুধবার মাইকিং করেছে ট্যুরিস্ট পুলিশ ।
পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধূরী বলেন, পর্যটন এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জন্য এই বিধি নিষেধ আরোপ করা হয়েছে। আগামী ১লা এপ্রিল থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে তিনি জানিয়েছেন।
Post Views: ১২৮