• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার প্রতিবাদে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ।

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১, ২০২১, ১৫:২৫ অপরাহ্ণ
যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার প্রতিবাদে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ।

প্রতীকী ছবি

দখিনের সময় ডেক্স:

মোটরসাইকেলে রাইড শেয়ারিং সার্ভিসের মাধ্যমে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বাইক চালকেরা। আজ বৃহস্পতিবার কাওরানবাজার এলাকায়, জাতীয় প্রেসক্লাবের সামনে এবং শাহবাগ মোড়ে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন কয়েক শ চালক।

গতকাল বুধবার করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার ঘোষণা আসে । এ নিষেধাজ্ঞা আপাতত দুই সপ্তাহের জন্য বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। এর আগে বাসে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত কার্যকর হয়।

জানা যায়, বেলা বারোটার দিকে তারা কাওরানবাজার এলাকায় বিক্ষোভ শুরু করে। এরপর দুপুর একটা থেকে আরও কিছু চালক বিক্ষোভ করে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। এ সময় শাহবাগ মোড় দিয়ে সীমিত আকারে যান চলাচল করে।

এছাড়া রাইড শেয়ারিং বন্ধের প্রতিবাদে রাজধানী ধানমন্ডি ২৭, বাড্ডা এলাকাতেও মোটরসাইকেল চালকেরা বিক্ষোভ করেছেন। তাঁদের দাবি, রাইড শেয়ারিং চালু করা হোক এবং দাবি আদায়ে তাঁরা স্লোগান দেন। তাঁরা সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাইড শেয়ারিং অ্যাপ বন্ধে  নির্দেশনার তীব্র প্রতিবাদ জানান।