• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে দেশে সর্বোচ্চ করোনায় আক্রান্ত এবং ৫৯ জনর মৃত্যু।

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১, ২০২১, ১৬:৪৯ অপরাহ্ণ
একদিনে দেশে সর্বোচ্চ করোনায় আক্রান্ত এবং ৫৯ জনর মৃত্যু।

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেক্স:

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬৯ জন , যা এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত । স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে গত বছরের ২৬ আগস্ট ৫৪ জন মারা যায়।

এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ১০৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ।