• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৬,৮৩০ জন এবং মৃত্যু ৫০

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ২, ২০২১, ১৬:৪১ অপরাহ্ণ
দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৬,৮৩০ জন এবং মৃত্যু ৫০

ছবি: সংগৃহীত

দখিনের সময় ডেক্স:

করোনাভাইরাসে সংক্রমনের ৩৯১তম দিনে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত এবং ৫০ জনের মৃত্যু হয়েছে । যার ভিতরে পুরুষ ৪০ জন এবং মহিলা ১০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ১১৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৪৪১ জন।

গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ।