
দখিনের সময় ডেক্স:
গতকালকে নারায়ণগঞ্জ শহরের কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় মোট ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার এখন পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি নদীর পূর্বপাড়ে এনে তল্লাশি চালিয়ে লাশগুলো উদ্ধার করা হয়।
এর মধ্যে গতকাল ৫ জনের এবং আজ আরও ২০ জনের লাশ উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস এ তথ্য অনুযায়ী, এখনো নিখোঁজ তালিকায় আছেন ৯ জন। নিশ্চিত করেছে।
এর আগে গতকালকে যে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন মুন্সিগঞ্জ সদরের মালপাড়া এলাকার হারাধন সাহার স্ত্রী সুনিতা সাহা (৪০), উত্তর চরমসুরা এলাকার অলিউল্লাহর স্ত্রী সখিনা বেগম (৪৫), একই এলাকার প্রীতিময় শর্মার স্ত্রী প্রতিমা শর্মা (৫৩), সদরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার মিথুন মিয়ার স্ত্রী সাউদা আক্তার লতা (১৮) ও অজ্ঞাত নারী (৩৪)।
Post Views: ১১২