• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি ডিএমপির

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২২, ১৭:২৩ অপরাহ্ণ
বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি ডিএমপির
দখিনের সময় ডেস্ক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ২৬ শর্তে বিএনপিকে এ অনুমতি দেওয়া হয়েছে। ওইদিন দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমাবেশ করতে পারবে দলটি।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর)  ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেন স্বাক্ষরিত এক স্বারকে এই তথ্য জানানো হয়। এটি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে পাঠানো হয়েছে।
ডিএমপির স্মারকে বলা হয়েছে, ‘২০ নভেম্বর আবেদনের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে গণ-সমাবেশ করলে যানজট ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হবে বিধায় উক্ত স্থানের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে ২৬ শর্তে যথাযথভাবে পালন সাপেক্ষে আগামী ১০ ডিসেম্বর (শনিবার) ১২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ঢাকা বিভাগীয় গণ-সমাবেশ করার অনুমতি প্রদান করা হলো।’ প্রসঙ্গত, বিএনপির পক্ষ থেকে ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করার অনুমতি চেয়ে গত ১৫ নভেম্বর ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছে দলটি।