• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাফনের কাপড় পরে সমাবেশস্থলে বিএনপি নেতা

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২২, ০০:০৭ পূর্বাহ্ণ
কাফনের কাপড় পরে সমাবেশস্থলে বিএনপি নেতা
দখিনের সময় ডেস্ক
বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে কাফনের কাপড় পরে রাজশাহী এসেছেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বুধবার (৩০ নভেম্বর) রাতে রাজশাহীতে আসেন তিনি।
জানা যায়, আগামী শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে (হাজী মুহম্মদ মুহসীন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ) বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল পুলিশের অনুমতি পাওয়ার পর এখন মাঠ প্রস্তুতের কাজ চলছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে পরিবহন ধর্মঘট বলে অনেক নেতা-কর্মী আগেই রাজশাহী চলে এসেছেন। তারা মাদ্রাসা মাঠের পাশে ঈদগাহ মাঠে আশ্রয় নিয়েছেন।
তিনি বলেন, ‘এই সরকারের পতনের জন্য যদি জীবন দেওয়া লাগে, তাও দেব। সে কারণেই কাফনের কাপড় পরে নিয়েছি। আমার মতো অজস্র মানুষ এই সরকারের লোকজনের কাছে নির্যাতিত।’ গোলাম মোস্তফার দাবি করেন, স্থানীয় এক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতা তার ছয় বিঘা জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। তিনি বিএনপি করেন বলে কোথাও বিচার পাননি।