• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় এক দিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু ৬৩

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৭, ২০২১, ১৮:৪৪ অপরাহ্ণ
করোনায় এক দিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু ৬৩

দখিনের সময় ডেক্স:

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬২ জনের, এখন পর্যন্ত এক দিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। বুধবার(৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এখন পর্যন্ত মারা গেছে ৯ হাজার ৪৪৭ জন। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ৬৩৯ জন। এ সময়ে ৩৪ হাজার ৬৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৬৩০টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ লাখ ৮২ হাজার ৫৬৫টি।