• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আটক করা হয়েছে এসকেএল-৩ কার্গোটি, রং বদলে আটক ঠেকানোর চেষ্টা

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৮, ২০২১, ১৬:৩৪ অপরাহ্ণ
আটক করা হয়েছে এসকেএল-৩ কার্গোটি, রং বদলে আটক ঠেকানোর চেষ্টা

ছবি - সংগৃহীত

দখিনের সময় ডেক্স:

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চ ডুবে ৩৫ জন নিহতের ঘটনায় অভিযুক্ত কার্গো জাহাজটিকে জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ১৪ জন স্টাফসহ এসকেএল-৩ নামের কোস্টার কার্গোটিকে জব্দ করা হয়। তবে তার আগেই পরিবর্তন করা হয়েছিল কার্গোটির রঙ।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় নোঙর করা অবস্থায় ওই কার্গো জাহাজটি আটক করে কোস্টগার্ড। এ সময় কার্গোর চালকসহ ১৪ জনকে আটক করা হয়।

কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল ইসলাম বলেন, যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দেওয়ার পর দ্রুত কার্গো জাহাজটি মুন্সিগঞ্জের গজারিয়ায় চলে যায়। দুর্ঘটনার কিছুক্ষণ পর ঝড় শুরু হয়। কিন্তু ঝড়ের মধ্যেও কার্গোটি থামেনি। দ্রুত গতিতে কার্গোটি পালাতে থাকে। এরপর আটক ঠেকাতে কার্গোটির রং দ্রুততম সময়ের মধ্যে বদলে ফেলা হয়। বদলে ফেলা কার্গোটি গজারিয়ার কোস্টগার্ড স্টেশনের কাছাকাছি নোঙর করে রাখা হয়। সেখান থেকে কার্গো জাহাজ এসকেএল-৩ আটক করা হয়।