• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের চিন্তাভাবনা করছে সরকার

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৯, ২০২১, ১৩:৪৪ অপরাহ্ণ
১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের চিন্তাভাবনা করছে সরকার

দখিনের সময় ডেক্স:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে বলেন, ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে সরকার।

 তিনি আরও বলেন, দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে।

এক সপ্তাহ ধরে চলমান লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।