• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে কঠিন লকডাউন এবং কার্ফু?

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৯, ২০২১, ১৩:৪০ অপরাহ্ণ
আসছে কঠিন লকডাউন এবং কার্ফু?

আলম রায়হান:

অবশেষে কঠিন লক ডাউন আসছে? সূত্রমেত তা হতেপারে কার্ফুর মতো কঠিন।  অথবা নির্ধারিত সময়ের জন্য কার্ফুও জারি করা হতে পারে। এমনই মনে করছেন অভিজ্ঞ মহল। আর এ বিষয়ে আজ(৯ এপ্রিল) এক প্রকার ইঙ্গিত দিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এক সপ্তাহ ‘সর্বাত্মক’ লকডাউন হতে পারে। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “করোনা থেকে বাঁচতে ভবিষ্যতে কঠোর পদক্ষেপ।”

প্রধানমন্ত্রীর ইঙ্গিতের কয়েক ঘন্টা পরই বিষয়টি আরো পরিস্কার করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার(৯ এপ্রিল) সকালে সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় ১৪ এপ্রিল থেকে সরকার আরও এক সপ্তাহের লকডাউনের কথা ভাবছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বেড়েছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তাভাবনা করছে। চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না বলেও জানান তিনি।