• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া করোনা আক্রান্ত: বিএনপির তৃণমূলে হতাশা!

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১১, ২০২১, ২২:২৭ অপরাহ্ণ
খালেদা জিয়া করোনা আক্রান্ত: বিএনপির তৃণমূলে হতাশা!

দখিনের সময় রির্পোট:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে আইসিডিডিআর’বির পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিলো। গতকাল রবিবার (১১ এপ্রিল) তার রিপোর্ট পজিটিভ আসে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক তথ্য কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে।

বেগম খালেদা জিয়া তৃনমূলে আক্রানস্ত হবার খবরে বিএনপির তৃনমূলে হতাশা দেখাদিয়েছে। দলটির তৃনমূলের নেতা-কর্মীদের খুব এওকটা আস্থা নেই কেন্দ্রীয় নেতাদের উপর। এটি ওপেনসিক্রেট বিষয়। খালেদা জিয়াই হচ্ছেন তৃনমূল বিএনপির বাতিঘর। এদিকে বিএনপির ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিএনপির আদালতে দন্ড প্রাপ্ত হয়ে রয়েছেন প্রবাসে। তিনি কবে দেশে আসতে পারবেন, অদূর ভবিষ্যতে আদৌ আসতে পারবেন কি তা নিয়ে তৃনমূল বিএনপিতে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। ফলে, বেগম খালৈদা জিয়াই হজেচ্ছন তাদের একমাত্র ভরসার কেন্দ্র। এই কেন্দ্রে করোনা হানা দেয়ায় তৃনমূলের ওেনতাকর্মীরা অন্ধকার দেখছেন বরল জানাগেছে একাধিক সূত্রে।

বিএনপির একটি সূত্র জানায়, কয়েকদিন ধরে খালেদা জিয়া জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। এর প্রেক্ষিতে গতকাল আইসিডিডিআরবি’র একটি প্রতিনিধি দল তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে নমুনা সংগ্রহ করেন। গতকাল তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।

খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন- শনিবার থেকেই বাতাসে ভাসছিলো এমন সংবাদ। একই দিন তার ব্যক্তিগত চিকিৎসক ও ভাগ্নে ডা. মামুনের বাসায় যাওয়া আরও ধোঁয়াশার জন্ম দেয়। শোনা যাচ্ছিলো, করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাড়তি সতর্কতা হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে। কিন্তু অবশেষে রবিবার দুপুরের দিকে জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসেনর মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান দাবি করেন, পজেটিভ যে রিপোর্টটি আসছে বলে দেখা যাচ্ছে তা সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট। এটা জাতিকে বিভ্রান্ত করার জন্য করা হয়েছে।