• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো, পালাবো না: কাদের 

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৩, ১৭:১৭ অপরাহ্ণ
প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো, পালাবো না: কাদের 
দখিনের সময় ডেস্ক:
“পদত্যাগ করুন, না হলে পালানোর সুযোগ পাবেন না”- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো।’
আজ রবিবার (২৯ জানুয়ারি) পুরে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমাদের লাল কার্ড দেখায়। ১০ ডিসেম্বর সরকার পতন, ৩০ ডিসেম্বর থাকবে না, ১১ জানুয়ারি সরকার আর নাই। বিএনপি এখন কই? বিএনপি এখন পদযাত্রায়। এই পদযাত্রা বিএনপির শেষ পদযাত্রা, অন্তিম পদযাত্রা, মরণযাত্রা। বিএনপির এখন মরণযাত্রায়। খেলা তো হবেই। কিন্তু খেলা হবার আগেই বিএনপি মৃত্যুযাত্রায় চলছে। তিনি বলেন, পদ্মা নদীর সব ঢেউ এখানে চলে এসেছে। মিছিলের নগরীতে পরিণত করেছেন। আমাদের স্বপ্নের বাতিঘর শেখ হাসিনার আগমনে জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে।