• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সর্বাত্মক লকডাউনে’ খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে ১টা পর্যন্ত

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২১, ২০:২০ অপরাহ্ণ
‘সর্বাত্মক লকডাউনে’ খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে ১টা পর্যন্ত

ছবি : পিবিএ

দখিনের সময় ডেক্স ।

বুধবার(১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিতসর্বাত্মক লকডাউনেব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত চলবেদুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে আজ(১৩ এপ্রিল)বাংলাদেশ ব্যাংক নতুন করে এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আজ নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত সরকার থেকে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা

ব্যাংক বন্ধে থাকবে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া সিদ্ধান্তের পর আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাংকে ছিল উপচেপড়া ভিড় এমনকি রাজধানীর অনেক শাখায় গ্রাহক চাহিদামতো টাকা না পাওয়ার অভিযোগও করেছেন এরপর ব্যাংক খোলার সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক এদিকে ব্যাংক বন্ধ থাকার কারণে ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে দিনে এক লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলনের সীমা বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে বেশির ভাগ ব্যাংকের কার্ড দিয়ে দিনে ৫০ হাজার টাকা কিছু ব্যাংক থেকে বেশি অর্থ উত্তোলন করা যায়। নিজ ব্যাংকের বুথ অন্য ব্যাংকের বুথ থেকে একই সীমা প্রযোজ্য হবে