• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনের নামে জাতির ওপর শাটডাউন চাপিয়ে দিচ্ছে সরকার

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২১, ০১:৩২ পূর্বাহ্ণ
লকডাউনের নামে জাতির ওপর শাটডাউন চাপিয়ে দিচ্ছে সরকার

দখিনের সময় ডেক্স ॥

করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে, লকডাউনের নামে জনগণের ওপর সরকার শাটডাউন চাপিয়ে দিচ্ছে অভিযোগ বিএনপি মহাসচিবের।

গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি আরও অভিযোগ করেন, ‘স্বল্প আয়ের মানুষের জীবনে দুঃসময় নেমে এসেছে। তাই জীবনযুদ্ধে টিকতে না পেরে তারা গ্রামে ছুটছেন।’

শুধু করোনাভাইরাস মোকাবিলা নয় বর্তমান সরকার সবক্ষেত্রে ব্যর্থ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটিয়ে বিরোধীদলকে দমনে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’ এছাড়া সরকারের দুর্নীতি ও ব্যর্থতার চিত্র তুলে ধরে মির্জা ফখরুল জানান, ১০ মাস আগে করোনার চিকিৎসা সরঞ্জাম আসলেও তা ছাড় করা হয়নি।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলে মির্জা ফখরুল। তিনি জানান, করোনা আক্রান্ত হলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে।