• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবরী লাইফ সাপোর্টে, ফুসফুসের অবস্থা ভালো না

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২১, ২১:১৩ অপরাহ্ণ
কবরী লাইফ সাপোর্টে, ফুসফুসের অবস্থা ভালো না

দখিনের সময় ডেক্স:

করোনা আক্রান্ত অভিনয় শিল্পী কবরীকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। করোনায় আক্রান্ত অভিনেত্রী সারাহ কবরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তাঁর ফুসফুসের অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল দুপুরে টেস্টের ফলাফল হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। তারপর আর দেরি না করে হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিন রাতেই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এখনো সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।