• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার গ্রেপ্তার হলেন হেফাজতের ঢাকা মহানগরের নায়েবে আমির

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২১, ২১:০১ অপরাহ্ণ
এবার গ্রেপ্তার হলেন হেফাজতের ঢাকা মহানগরের নায়েবে আমির

দখিনের সময় ডেক্স:

হেফাজতে ইসলামের নেতা জুবায়ের আহমেদকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)আজ শুক্রবার বিকেলে পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ।জুবায়ের আহমেদ হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের নায়েবে আমির। এ নিয়ে ঢাকায় হেফাজতে ইসলামের পাঁচজন নেতাকে গ্রেপ্তার করা হলো।

ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম জানান, বিকেল সাড়ে চারটার দিকে লালবাগ এলাকা থেকে জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করা হয়।

মতিঝিল থানায় ২০১৩ সালের ৫ মে হেফাজতের ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংস ঘটনায় হওয়া মামলা এবং সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে সংঘটিত সহিংস ঘটনায় একই থানার একাধিক মামলার আসামি তিনি।