• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৪

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১, ১৩:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৪

দখিনের সময় ডেক্স:

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে  শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৪ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অন্যান্য আহতদের বাঁশখালী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর পেয়েছেন বলেও জানান তিনি।

স্থানীয় সূত্র বলছে, সংঘর্ষের একপর্যায়ে পুলিশ গুলি চালায়। এতে কমপক্ষে ৩২ জনের মতো আহত হন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।