• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্বাবধায়কের দিবাস্বপ্ন পূরণ হবে না বিএনপির: কাদের

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৯, ২০২৩, ২৩:৪৫ অপরাহ্ণ
তত্ত্বাবধায়কের দিবাস্বপ্ন পূরণ হবে না বিএনপির: কাদের

ওবায়দুল কাদের। পুরোনো ছবি

দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের বাইরে তত্ত্বাবধায়ক সরকারে ফেরা সম্ভব নয়। বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখুক না কেন, তা কখনো পূরণ হবে না।  বুধবার (২৮ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।
পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকার খুঁজে পাবে অনলি ইন পাকিস্তান (কেবল পাকিস্তানে)। দ্যাট ইজ নট এ গুড এক্সাম্পল ফর ডেমোক্রেসি (এটা গণতন্ত্রের জন্য ভালো উদাহরণ নয়)।’ ২০০১ সালের নির্বাচনে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি পার্টিযান করে ফেলেছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকার চায় তাদের নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে এ রকম তত্ত্বাবধায়ক সরকার।’ ইউরোপিয়ান ইউনিয়নসহ সবাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অবশ্যই সংবিধান মেনে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে।’
বিএনপি নির্বাচনে আসবে কিনা, জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) নির্বাচনে আসুক বা না আসুক, তা নিয়ে উদ্বেগের কিছু নেই। কারণ, সংবিধান মেনেই নির্বাচন করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নষ্ট করেছে বিএনপি। এখন আর তার প্রয়োজন নেই।