• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন ব্যালটে হলেও বিএনপির আগ্রহ নেই: ফখরুল

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৩, ২১:৫১ অপরাহ্ণ
নির্বাচন ব্যালটে হলেও বিএনপির আগ্রহ নেই: ফখরুল
দখিনের সময় ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটে হলেও বিএনপির কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সন্ধ্যায় ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে রাজনীতিবিদের সম্মানে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ নির্বাচন ব্যালটে হলেও বিএনপির আগ্রহ না থাকার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে জাতির সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন সরকার থাকবে, কী ধরনের সরকার থাকবে, এটাই হচ্ছে প্রধান সংকট। এ কারণে আজকে গণতন্ত্র ধ্বংস হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য ছিল- গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের। সেখান থেকে আমরা বহু দূর সরে এসেছি। তিনি বলেন, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপির কোনো অনুষ্ঠানে দীর্ঘ ১৬ বছর পর জাতীয় পার্টি অংশ নিল। এতে জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, মহাসচিব মজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, ফখরুল ইমাম অংশ নেন।এছাড়া যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।