• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার, লুকিয়ে ছিলেন মাদ্রাসার একটি কক্ষে

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১, ১৩:৫৬ অপরাহ্ণ
হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার, লুকিয়ে ছিলেন মাদ্রাসার একটি কক্ষে

স্টাফ রিপোর্টার:

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে । রবিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদ্রাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করতে পারে এ কারণে। এ কারণে পাশেই নিজের বাসা হলেও তিনি সেখানে যেতেন না।

গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হলেন মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ২০২০ সালে রাজধানীর মোহাম্মদপুর থানা ভাঙচুরের মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে।  এছাড়া তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা ও ঢাকার মতিঝিল থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়ে একাধিক সূত্র। তার বিরুদ্ধে আরো মামলা হতেপারে বলে ধারণা করছেন বিভিন্ন মহল।

মামুনুল হককে ঢাকার মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিংয়ের নিজ বাসায় না গিয়ে পাশেই জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করতেন মামুনুল হক। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একাধিক মামলা হয়েছে। এ ছাড়া ২০১৩ সালের একাধিক মামলাতেও মামুনুল হক এজাহারভুক্ত আসামি।

মাদ্রাসার একটি কক্ষে অবস্থান করে মাঝে মধ্যে ফেসবুকে এসে বক্তব্য দিতেন তিনি। তবে সর্বশেষ লাইভে এসে দ্বিতীয় বিয়ের দাবির সপক্ষে স্ত্রীর কাছে সত্য গোপন করার অবকাশ রয়েছে এমন বক্তব্য দিয়ে নিজ দলের আলেম-ওলামাদের কাছে সমালোচনার শিকার হন তিনি। পরে চাপের মুখে সেই ভিডিও নিজের ফেসবুক আইডি থেকে ডিলিটও করে দেন। অবশেষে রোববার দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকেই গ্রেপ্তার হলেন এই হেফাজত নেতা।