• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিপল বাঁধা ট্রাকে ৬৩ নারী-পুরুষ

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১, ১৪:২৫ অপরাহ্ণ
ত্রিপল বাঁধা ট্রাকে ৬৩ নারী-পুরুষ

দখিনের সময় ডেক্স:

ট্রাকের ডালার ওপর ত্রিপল দিয়ে ঢেকে বাঁধা। দেখলে যে কেউ মনে করবেন পন্যবাহী ট্রাক। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভেতরে মানুষ আছে। মনে হবে পাথর বোঝাই বা পণ্য বোঝাই ট্রাক। কিন্তু আসলে তা নয়। ভিতরে মানুষ ছিলো। তাও একজন দুজন নয়, ৬৩ জন!

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে নতুন করে লকডাউনের কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গণপরিবহন চলাচলে- তখন অভিনব কৌষলে পণ্যবাহী ট্রাকে চড়ে চলাচল করছে মানুষ। শনিবার(১৭ এপ্রিল) গভীর রাতে ৬৯ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ, যারা একটি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে যাতায়াত করছিলেন।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান  জানান, শনিবার রাতে ঢাকা থেকে যশোর যাচ্ছিল একটি ট্রাক। পাকশী হাইওয়ে থানা পুলিশ দাশুড়িয়া ট্রাফিক মোড়ে চেকপোস্টে সিগন্যাল দিলে ট্রাকটি সিগন্যাল অমান্য করে চলে যায়। যে কারণে পাকশী হাইওয়ে থানা পুলিশ ট্রাকটির পিছু নেয়। প্রায় ১৩ কিলোমিটার গিয়ে রূপপুর গ্যাস পাম্পের সামনে থেকে ট্রাকটিকে থামাতে সক্ষম হয় পাকশী হাইওয়ে থানা পুলিশ।

চালককে জিজ্ঞাসার একপর্যায় স্বীকারোক্তি মেলে ট্রাকের ভেতর মানুষ আছে। পরে ট্রাকের ডালা খুলতেই সেখান থেকে ৬৩ জন নারী-পুরুষ যাত্রী বেরিয়ে আসেন। তারা জানান, করোনাভাইরাসের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তারা বাড়ি ফিরছিলেন। ট্রাকটির ভেতরে ছোট ছোট চার্জার ফ্যানের ব্যবস্থা ছিল।