• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে যাত্রা শুরু ১০০০ শয্যার করোনা হাসপাতালের

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২১, ২১:৫০ অপরাহ্ণ
রাজধানীতে যাত্রা শুরু ১০০০ শয্যার করোনা হাসপাতালের

দখিনের সময় ডেক্স:

আজ থেকে রাজধানীর মহাখালীর ডিএনসিসির ভবনে যাত্রা শুরু করেছে ১০০০ শয্যার করোনা হাসপাতাল । আজ রোববার দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কাল সোমবার সকাল থেকেই হাসপাতালটিতে রোগী ভর্তি শুরু হবে।

হাসপাতালটিতে আইসিইউ বেড আছে ১১২টি। এইচডিইউ বেড ২৫০টি। এ ছাড়া ১৩৮টি আইসিইউ মানের বেড রয়েছে। এই বেডগুলো কেন্দ্রীয় অক্সিজেন সিস্টেমের সঙ্গে যুক্ত। হাসপাতালটিতে জরুরি ওয়ার্ডে ৫০টি বেড রাখা হয়েছে।

এই ৫৫০টি বেডের বাইরে আরও ৪৫০টি বেড থাকবে, সেখানে মারাত্মক আক্রান্ত নন—এমন রোগীদের রাখা হবে। হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।