• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এতদিন নজরদারিতে রেখেছিলাম, প্রমাণ পেয়েই গ্রেপ্তার : ডিসি হারুন

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২১, ০১:৪২ পূর্বাহ্ণ
এতদিন নজরদারিতে রেখেছিলাম, প্রমাণ পেয়েই গ্রেপ্তার : ডিসি হারুন

দখিনের সময় ডেক্স:

কিছুদিন ধরে নজরদারিতে রাখার পর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ। আজ রোববার দুপুরে মামুনুলের গ্রেপ্তারের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘মামুনুলের বিরুদ্ধে পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা, থানায় হামলা, রেজিস্ট্রার অফিসে হামলা ভাঙচুরসহ অনেকগুলো মামলা রয়েছে। এসব মামলার তদন্ত চলছিল। আমরা দীর্ঘ দিন ধরে তাকে নজরদারিতে রেখেছিলাম, পাশাপাশি এসব মামলার তদন্ত করছিলাম। তদন্তে তার সুস্পষ্ট সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিসি হারুন বলেন, ‘গ্রেপ্তারের পর আজ তাকে মোহাম্মদপুর থানায় রাখা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। তার রিমান্ড চাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

২০১৩ সালের শাপলা চত্বরের তা-বের বিষয়ে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না-এমন প্রশ্নে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সেদিনের ঘটনা আপনারা সবাই দেখেছেন।’ এর আগে আজ দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করা হয়।