• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সিটিতে জাপার মেয়র প্রার্থী নিয়াজ

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৩, ১৪:১২ অপরাহ্ণ
গাজীপুর সিটিতে জাপার মেয়র প্রার্থী নিয়াজ
দখিনের সময় ডেস্ক:
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন। সোমবার (১৭ এপ্রিল) দলটির পক্ষ থেকে এই সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের হয়ে তিনি অংশ নেবেন।